বিশ্বের প্রথম মহাকাশে হোটেল খোলার পরিকল্পনা

যারা পৃথিবীর বাইরে সত্যিই ঘুরে আসতে চান তাদের জন্য নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২৭ নাগাদ তৈরি হতে যাচ্ছে এ ধরনের একটি হোটেল। খবর, ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকে’র.!

ভয়েজার ক্লাস স্পেস স্টেশন নামে তৈরি হবে এই হোটেল। হোটেলটিতে ৪০০ জন অতিথি একসাথে অবস্থান করতে পারবেন..।



২০২৭ এর এই মহাকাশ হোটেলটিতে অতিথিদের জন্য থাকবে নানান সুযোগ সুবিধা। যেমন, শোবার ঘরের পাশাপাশি উচ্চাভিলাষী প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বার, রেস্তোঁরা ও জিম,।

হোটেলের পরিকল্পনা করেছে অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন (ওএসি)। সংস্থাটি ঘোষণা করেছে, ২০২৫ সালে ভয়েজার ক্লাসের নির্মাণ শুরু হবে,।

এই মহাকাশ স্টেশনটি ন্যাশনাল স্পেস এজেন্সি ও সাধারণ পর্যটকের জন্য সমন্বিত ভাবে ডিজাইন করা হবে। স্পেস এজেন্সিগুলির জন্যে লো গ্র্যাভিটি বা মৃদু অভিকর্ষ নিয়ে গবেষণা পরিচালনা করার ব্যবস্থা থাকবে। আর পর্যটকদের জন্য থাকবে অল্প অভিকর্ষ বলে একটি বড় স্পেস স্টেশনে বসবাস করার সুযোগ।

মহাকাশ স্টেশনের সাধারণ কাঠামোটিতে দুটি রিং তৈরি করা হবে, যার ভিতরেরটিতে থাকবে একটি ডকিং হাব এবং বাইরের রিংটিতে থাকবে বাসযোগ্য মডিউল, সৌর প্যানেল, রেডিয়েটার এবং একটি রেল পরিবহন ব্যবস্থা। বাইরের অংশটিকে তুলনা করা হচ্ছে স্টেশনটির মেরুদণ্ড বা প্রধান অংশ হিসেবে ।

বাইরের রিংয়ের সাথে সংযুক্ত পডগুলি বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন, গবেষণা এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে নাসার কাছে কিছু বিক্রি করা হতে পারে । অন্যগুলি পর্যটকদের জন্য আবাসন সরবরাহ করবে বা অনসাইটে হোটেলের অন্যান্য সুযোগ-সুবিধার জন্য ব্যবহার করা হবে ।,

ঘূর্ণনকারী স্পেস স্টেশনটি “ঘূর্ণনের হার বাড়িয়ে বা কমিয়ে বিভিন্ন স্তরের কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরির জন্য ডিজাইন করা হবে ।

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑

Design a site like this with WordPress.com
Get started